ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

মেট্রোরেলে নিজে টিকিট কেটে প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • ১৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেল উদ্বোধন করবেন তিনি। নিজে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়বেন।

সড়ক বিভাগের সচিব এবং ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে মেট্রোরেল উদ্বোধনী সমাবেশে লাখো মানুষ জমায়েত হবে বলে প্রত্যাশা করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বুধবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক প্রতিনিধি সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নানক বলেন, আমরা একটি আনন্দঘন অনুষ্ঠানের অপেক্ষায় আজকে এখানে সমবেত হয়েছি। মেট্রোরেলের উদ্বোধন করার যে পদ্ধতি ছিল আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু অল্প কয়েকজন ভিআইপি মেহমান নিয়ে আমি মেট্রোরেল চালু করব না। আমি যাব এবং আমি জনগণের সামনে কথা বলব। তাই তিনি আসছেন আগামী ২৮ ডিসেম্বর। এ জনসভা সফল করার জন্য আপনারা এক লাখ মানুষের সমাবেশের কথা বলেছেন। আমি বলেছি এখানে লাখ-লাখ মানুষের সমাবেশ হবে, আমি বিশ্বাস করি। আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে সে সমাবেশ হবে। আপনাদের সবাইকে ভোরে উঠেই এখানে এসে জমায়েত হতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

মেট্রোরেলে নিজে টিকিট কেটে প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২