ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

বিশ্বকাপের সমাপনী মাতালেন বলিউড তারকা নোরা ফাতেহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপ ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগে শুরু হলো জমজমাট সমাপনী অনুষ্ঠান। আয়োজকরা বলেছিল মাত্র ১৫ মিনিটেই তারা তাক লাগিয়ে দিতে চায় পুরো বিশ্বকে। ১৫ মিনিট নয়, আরেকটু বেশি সময় ধরে হলো সমাপনী অনুষ্ঠান। যে অনুষ্ঠানটি সত্যিই মাতিয়ে তুললেন বলিউড তারকা নোরা ফাতেহি।

বিশ্বকাপের উদ্বোধনীতেও পারফর্ম করার কথা ছিল ফাতেহির। কিন্তু সেদিন দেখা না গেলেও সমাপনীতে ঠিকই দেখা পাওয়া গেছে তার। জমকালো সমাপনী অনুষ্ঠানে কাতার সংমিশ্রণ ঘটিয়েছে হলিউড-বলিউডের গ্ল্যামারের।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর শুরু হয় সমাপনী অনুষ্ঠানটি। ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলনের সঙ্গে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো ভিডিওর সাহায্যে দেখানো হয়েছে।

বিশ্বকাপের আরেটি গান ‘আর্বো’ গেয়েছেন ওজুনা এবং গিমস। প্রথম এবং শেষ গানের মাঝে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গেয়েছেন আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশা।

শেষ চমক হিসেবে ছিল নোরার নাচ। কালো পোশাকে নোরাকে দেখাচ্ছিল চমৎকার। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে তিনজনের সঙ্গে মঞ্চে নাচতে দেখা গেছে তাকে। তার সঙ্গী হয়েছিলেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

বিশ্বকাপের সমাপনী মাতালেন বলিউড তারকা নোরা ফাতেহি

আপডেট টাইম : ১০:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২