ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ৫১ তম জাতীয় বিজয় দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার সুর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী -আধা সরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ ঘটিকায় উপজেলা পরিষদের হ্যালীপ্যাড মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ পরিদর্শন করেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক। বিভিন্ন খেলা ধুলার প্রতিযোগিতা শেষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্যদেন সংসদ রেজওয়ান আহম্মদ তৌফিক। অন্যদের মধ্যে বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Reporter Name 




















