ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেলো ওয়ালটন প্লাজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেলো ওয়ালটন প্লাজা। ২০২০-২১ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওয়ালটন প্লাজাকে এ পুরস্কার দিয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তরের আওতাধীন ওয়ালটন প্লাজা ব্যবসায় খাতে সেরা ভ্যাটদাতার এ পুরস্কার ও সম্মাননা পেলো।

শনিবার (১০ ডিসেম্বর, ২০২২) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে ওয়ালটন প্লাজাসহ জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে ১২০টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— এনবিআরের মূসক নীতির সদস্য জাকিয়া সুলতানা এবং মূসক নিরীক্ষার সদস্য মো. সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছ থেকে সর্বোচ্চ ভ্যাটদাতার ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন ওয়ালটন প্লাজার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রায়হান।

উল্লেখ্য, ভ্যাট প্রদানে উৎসাহ দিতে প্রতি বছর সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দেয় জাতীয় রাজস্ব বোর্ড। প্রতি বছরই জাতীয় এবং জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে পুরস্কার পেয়ে আসছে ওয়ালটন প্লাজা।

সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান বলেছেন, ‘দেশের সব নিয়ম-কানুন মেনে ওয়ালটন প্লাজা ব্যবসা পরিচালনা করে আসছে। যথাযথ ভ্যাট প্রদানের মাধ্যমে মোট দেশজ উৎপাদনেও (জিডিপি) প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর স্বীকৃতি হিসেবে এনবিআর ওয়ালটন প্লাজাকে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কারে ভূষিত করেছে। এই পুরস্কার ও সম্মাননা আমাদের আরও উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। এতে দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেলো। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও বেশি অবদান রাখাতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতার পুরস্কার পেলো ওয়ালটন প্লাজা

আপডেট টাইম : ১২:৫২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২