ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কতটা স্বাস্থ্যকর ব্রকলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ এখন শীতকাল। বাজারে মিলছে প্রচুর শীতের সবজি। অন্যান্য সবজির মতো বছরের বাকিটা সময় খুব একটা কদর না থাকলেও শীত এলেই কম-বেশি সবারই পছন্দের সবজি হয়ে ওঠে ব্রকলি। শীত মৌসুমে বিভিন্ন ধরনের পদও তৈরি হয় ব্রকলি দিয়ে। স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকেও এই সবজির গুণ অনেক।

ব্রকলির পুষ্টিগুণ :

১. ব্রকলিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। অন্য বহু সবজির তুলনায় এতে ফাইবারের পরিমাণ বেশি। ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। তা ছাড়া ফাইবার ধীরে পরিপাক হয়। ফলে খিদে কম লাগে। যারা ওজন কমাতে চান, তারা নিয়মিত ব্রকলি খেতে পারেন।

২. ব্রকলিতে ভিটামিনের মাত্রাও বেশি। সবচেয়ে বেশি মাত্রায় থাকে ভিটামিন ‘সি’। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীতকালে নিয়মিত ব্রকলির খেলে সর্দি-কাশির মতো সমস্যা কমতে পারে।

৩. যাদের দেহে আয়রনের ঘাটতি আছে, তাদের জন্যেও উপকারী হতে পারে ব্রকলি। রক্তস্বল্পতা দেখা দিলে শরীর দুর্বল লাগতে পারে, হতে পারে শ্বাসকষ্ট। ব্রকলি এই সমস্যাও কমিয়ে দিতে পারে। আয়রনে ভরপুর ব্রকলি রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়াতে সাহায্য করে।

৪. হার্টের সমস্যাতেও বেশ উপকারী ব্রকলি। এই সবজিতে রয়েছে প্রচুর পটাশিয়াম। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তা ছাড়া হৃদযন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখে।

৫. সাম্প্রতিক কিছু গবেষণা বলছে, ব্রকলির ক্যানসাররোধী গুণ রয়েছে। বিশেষ করে ব্রকলির চারা মস্তিষ্কের ক্যানসার প্রতিরোধ করতে সহায়তা করে। এ ছাড়াও হাড় মজবুত করা থেকে শুরু করে ত্বকের যত্ন— গুণের শেষ নেই ব্রকলির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কতটা স্বাস্থ্যকর ব্রকলি

আপডেট টাইম : ১২:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২