ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ ঘিরে হামলার শঙ্কা নেই : ডিবি প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন, বিএনপির সমাবেশকে ঘিরে কোনো ধরনের হামলার শঙ্কা আছে বলে আমরা মনে করি না। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে কাজ করছেন। আগের শর্তেই গোলাপবাগে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেল সোয়া ৪টায় ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন অর রশীদ এসব কথা বলেন।

এ সময় ডিবি প্রধান বলেন, ‘গত ৮ ডিসেম্বর বিএনপি প্রতিনিধি দল আমাদের কাছে কমলাপুর স্টেডিয়াম মাঠ আর মিরপুর বাঙলা কলেজের মাঠের কথা বলেছিলেন। এরপর তারা আজ ঢাকায় সমাবেশ করার জন্য গোলাপবাগ মাঠের কথা বলেন ও আবেদন করেন। আমরা এ বিষয়ে ডিএমপি কমিশনার স্যারের সঙ্গে কথা বলে অনুমতি দিয়েছি।’

সমাবেশকে ঘিরে নিরাপত্তার বিষয়ে ডিবি প্রধান বলেন, ‘আগের শর্তগুলোই বহাল থাকবে। আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য পোশাকে এবং সাদা পোশাকে কাজ করছেন। এভাবেই আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম। গোলাপবাগ মাঠের ক্ষেত্রেও তাই। আমাদের পুলিশ সদস্যরা আশপাশের এলাকা তদারকি করছেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মতোর বিএনপির দুই কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তারের কারণে কোন নাশকতা হতে পারে কী না—এমন প্রশ্নের জবাবে  বলেন, ‘তারা শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়। এ কারণে তাদের প্রতিনিধিরা আজও আবেদনপত্র জমা দিয়ে গেছেন। সমাবেশ করতে তারা গোলাপবাগ মাঠ চেয়েছেন। আমাদের কমিশনার স্যার তাই দিয়েছেন। অতএব আমি মনে করি তাদের তো আর কোনো চাহিদা থাকার কথা না। আমরা মনে করি, তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে, কোনো বিশৃঙ্খলা করবে না।’

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আদালতে প্রেরণ প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, ‘তাদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নিবেন। আমরা কোনো রিমান্ড চাইনি। আমরা তাদের এনেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। এরপর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছি।’

ঢাকায় গত ২৪ ঘণ্টায় প্রায় সাত লাখ সিম প্রবেশ প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, ‘কোনো অস্বাভাবিকতা আছে কি না তা আমরা দেখছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ ঘিরে হামলার শঙ্কা নেই : ডিবি প্রধান

আপডেট টাইম : ১১:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২