ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকলেও শিল্পে সমস্যা হবে না : প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতে বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকলেও শিল্পে কোনো সমস্যা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসায়েন্সেস অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস (বিজিআর, জার্মানি) আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা গ্যাস সরবরাহের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিকে প্রাধান্য দিচ্ছি। বাসা-বাড়িতে হয়তো সরবরাহ কমে যাবে। বিকল্প হিসেবে এলপিজি রয়েছে। এছাড়া আবাসিক গ্রাহকদের গ্যাস মিটারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বিদ্যুতের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানির ক্ষেত্রে বড় পরিবর্তন না এলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বিশ্ববাজার এমনিতেই উত্তাল, সামনের দিনে কী হবে সেটা বলা যাচ্ছে না। তবে বাইরে থেকে ডিফারেন্ট ফুয়েল আসছে, কয়লা আসছে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকলেও শিল্পে সমস্যা হবে না : প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২