ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বেগম রোকেয়া পদক২০২২ পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • ১৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ‘রোকেয়া পদক ২০২২’ প্রদানের জন্য ৫ বিশিষ্ট নারীকে চূড়ান্তভাবে মনোনয়ন করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া পদক-২০২২ প্রাপ্তরা ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহণ করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদযাপনের লক্ষে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন নারীকে বেগম রোকেয়া পদক-২০২২ দেওয়া হবে।

এবারের রোকেয়া পদকের জন্য মনোনীতরা হলেন- ফরিদপুরের রহিমা খাতুন, তিনি নারী শিক্ষায় অবদান রেখেছেন। চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), তিনি নারী অধিকার প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, তিনি নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন। পল্লী উন্নয়নে অবদান রাখায় মনোনীত হয়েছেন ঝিনাইদহের নাছিমা বেগম। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন মনোনীত হয়েছেন।

পদকপ্রাপ্তরা প্রত্যেকে চার লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণ পদক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ৯ ডিসেম্বর। আবার ১৯৩২ সালের এই ৯ ডিসেম্বরেই মারা যান তিনি। দিনটি রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে প্রতিবছর ৫ বিশিষ্ট নারীকে সরকারিভাবে প্রদান করা হয় ‘বেগম রোকেয়া পদক’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বেগম রোকেয়া পদক২০২২ পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

আপডেট টাইম : ০৪:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২