ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা করবে পুলিশ-বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • ২০০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীতে গণসমাবেশের জন্য নয়াপল্টনের ভেন্যু না দিলে পুলিশের দেওয়া সোহরাওয়ার্দী উদ্যানেও যাচ্ছে না বিএনপি। তবে তৃতীয় কোনো ভেন্যুতে ১০ ডিসেম্বরের মহাসমাবেশ হতে পারে।

সেই ভেন্যু খুঁজতে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও পুলিশের একজন কর্মকর্তা বৈঠক করবেন।

আজ রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানায় বিএনপির প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ‘আমরা এখন পর্যন্ত নয়াপল্টনের সমাবেশ করার বিষয়ে অনড়। পুলিশের দেওয়া সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যাব না। আমরা পুলিশকে আশ্বস্ত করেছি অন্য শহরে যেভাবে সমাবেশ হয়েছে, ঢাকাতেও একইভাবে সমাবেশ হবে। সেখানে কোনো বিশৃঙ্খলা হবে না। নেতাকর্মীদের গণগ্রেপ্তার না করার জন্য পুলিশকে বলা হয়েছে। ডিএমপি কমিশনার আমাদের গণগ্রেপ্তার না করার জন্য আশ্বস্ত করেছেন।’

এর আগে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ নদীর তীর ব্যতীত রাজধানীতে বিকল্প প্রস্তাব দিলে সেটা বিবেচনা করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘যেকোনো স্থানে সমাবেশ করব—এটা আমার সাংবিধানিক অধিকার, এটা আমার গণতান্ত্রিক অধিকার। সেখানে আগ বাড়িয়ে নাশকতা হবে বলে আমার সাংবিধানিক অধিকারকে আপনারা লংঘন করছেন, কেড়ে নিচ্ছেন। আমরা ঢাকা বিভাগীয় সমাবেশ করব সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা করবে পুলিশ-বিএনপি

আপডেট টাইম : ০৭:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২