ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

গুলশান-মতিঝিল-তেজগাঁও বিভাগের চলছে পুলিশের ‘ব্লক রেইড’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • ১৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন স্থানে ব্লক রেইড শুরু করেছে পুলিশ। গুলশান, তেজগাঁও ও মতিঝিল বিভাগের একাধিক এলাকায় অভিযান চলছে।

শনিবার (৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ‘পুলিশ সদরদপ্তরের নির্দেশনাক্রমে আজ রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড শুরু হয়েছে।’

অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার বলেন, ‘রাত ৮টার পর গুলশানে অভিযান শুরু হয়েছে। একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিলে বিভাগের পুলিশ কাজ করছে। বিভিন্ন স্থানে ব্লক রেইড চালানো হচ্ছে। এছাড়া তেজগাঁও এলাকাতেও ব্লক রেইড চলছে।’

গত ২৯ নভেম্বর পুলিশ সদরদপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের ১-১৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি আগামী ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

গুলশান-মতিঝিল-তেজগাঁও বিভাগের চলছে পুলিশের ‘ব্লক রেইড’

আপডেট টাইম : ১২:২৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২