ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

সাহসী নারীদের সংগ্রামের কারণেই বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে: স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আর্ত মানবতার সেবায় সমাজ বিনির্মাণে এদেশের নারীরা সর্বদা আন্তরিক। তিনি বলেন, অসীম সাহসী নারীদের আজীবন সংগ্রামের কারণেই বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

তিনি সোমবার রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরে অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদ আয়োজিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম চিকিৎসক অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং উপ উপাচার্য মো. জাহিদ হোসেন।

অনুষ্ঠানে দুদক কমিশনার ও অধ্যাপক ডা. জোহরা কাজী পরিষদের সভাপতি ড. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক ডা. নাজমুল করিম মানিক এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ডা. লতিফা শামসুদ্দিন।

শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, অধ্যাপক ডা. জোহরা কাজী দীর্ঘ, বর্ণাঢ্য ও কর্মময় জীবনে একাগ্রভাবে আর্ত মানবতার সেবায় কাজ করে গেছেন। তিনি ভাষা আন্দোলনে ও মহান মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন। ঢাকা মেডিকেলে তিনিই প্রথম নারীদের আলাদাভাবে চিকিৎসাসেবা পাওয়ার ব্যবস্থা করেছেন।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বস্তরে নারীরা সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সরাসরি নির্বাচিত হয়ে ও সংরক্ষিত মহিলা আসনের মাধ্যমে নারীরা সংসদে প্রতিনিধিত্ব করারও সুযোগ পাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

সাহসী নারীদের সংগ্রামের কারণেই বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে: স্পিকার

আপডেট টাইম : ১২:১৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২