ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইরানে হিজাবিরোধী বিক্ষোভে নিহত ৩ শতাধিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • ৩১১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরানে পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে এ পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন জেনারেল এই তথ্য জানিয়েছেন। বিপ্লবী গার্ডের মহাকাশ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিরালি হাজিজাদেহ দেশটির বার্তা সংস্থা মেহেরকে বলেছেন, “আমার কাছে সর্বশেষ পরিসংখ্যান নেই, তবে আমি মনে করি এই ঘটনার পর থেকে সম্ভবত শিশুসহ ৩০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।”বিক্ষোভ-সহিংসতায় নিহতদের মধ্যে ইরানের কয়েক ডজন পুলিশ, সেনা এবং মিলিশিয়া গোষ্ঠীর সদস্যও রয়েছেন।

অসলো-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) প্রকাশিত ইরানে বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সংঘর্ষে নিহতদের পরিসংখ্যানের সাথে দেশটির সরকারের এই পরিসংখ্যান প্রায় কাছাকাছি।বিক্ষোভে সহিংসতা চালানোর দায়ে অর্ধ ডজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ইরানের আদালত। এছাড়া বিক্ষোভে অংশ নেওয়ায় হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার এবং পুলিশি জিম্মায় মারা যান মাহসা আমিনি। তার মৃত্যুর পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। ওই তরুণীর মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইরানে হিজাবিরোধী বিক্ষোভে নিহত ৩ শতাধিক

আপডেট টাইম : ১২:৫৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২