ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

গাজীপুরে তুলার গোডাউনে আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের ভবানীপুর এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গত সোমবারে রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ তুলা ও মালামাল।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ভবানীপুর এলাকায় স্থানীয় সামিন টেক্সটাইল কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে সেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতার কারণে গাজীপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বর্তমানে গাজীপুর, শ্রীপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে তুলার গোডাউন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লাগছে বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আরেফিন।

আগুনে বিপুল পরিমাণ তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

গাজীপুরে তুলার গোডাউনে আগুন

আপডেট টাইম : ১০:১৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২