ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

সরকারি কর্মচারীদের সম্পদের আলাদা হিসাব দিতে হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ এখন থেকে সরকারি কর্মচারীদের আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে না।  প্রতিবছর আয়কর রিটার্ন দাখিলের সময় একপৃষ্ঠায় সম্পদের যে বিবরণী দিতে হয়, সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিল করবেন সরকারি কর্মচারীরা। তাই তাদের আর আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে না। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনও আপত্তি নেই।

রবিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সচিব সভার ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এ বিষয়ে এনবিআর অনাপত্তি দিয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘এনবিআর বলেছে, এতে তাদের কোনও আপত্তি নেই। এখন এই সিদ্ধান্তের বিষয়ে সার্কুলার হয়ে যাবে। সার্কৃলার হয়ে যাওয়ার পর থেকে আমরা ওই পেজটাই অনলাইনে জনপ্রশাসনকে জমা দেবো।’

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ অনুযায়ী পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল এবং স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এ নিয়ম মানছেন না, এ বিষয়ে এতদিন সরকারেরও কোনও তদারকি ছিল না।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে আমি বসেছিলাম। বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি। প্রতিবছর আমরা যে রিটার্ন দেই, সেখানে একটি পৃষ্ঠার মধ্যে সম্পত্তির হিসাব দিতে হয়, ওই পেজটা জনপ্রশাসনকে দিয়ে দেবো।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

সরকারি কর্মচারীদের সম্পদের আলাদা হিসাব দিতে হবে না

আপডেট টাইম : ০৯:১৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২