ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

কোপা থেকে বাদ পড়লেন কাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬
  • ৪১৯ বার

প্রথমে কোপা আমেরিকা স্কোয়াডে ছিলেন না। কিন্তু চোটের কারণে স্কোয়াড থেকে কস্তা ছিটকে পড়ায় ডাক পান সাবেক ফিফা বর্ষসেরা এই ফুটবলার। তবে এবার হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে জমজমাটপূর্ণ এই আসর থেকে ছিটকে গেলেন কাকা।

বর্তমান ওরল্যান্ডো সিটির মিডফিল্ডার কাকার চোট পরীক্ষার পর জানা গেছে, আগামী ২০ দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। তাই বুধবারই কাকার পরিবর্তে সাও পাওলো তারকা গ্যানসোকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা।

২০১২ সালে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচের পর আর ব্রাজিল জাতীয় দলে ডাক পাননি গ্যানসো। তবে সম্প্রতি দারুণ ফর্মে থাকায় আবারও ডাক পেয়েছেন ২৬ বছর বয়সি এই মিডফিল্ডার।

আগামী ৪ জুন একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকার শতবর্ষী আসরের অভিযান। ‘বি’ গ্রুপে এই প্রতিযোগিতায় আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি (জুন ৮) ও পেরু(জুন ১২)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

কোপা থেকে বাদ পড়লেন কাকা

আপডেট টাইম : ১১:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬