ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট অনুমোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬
  • ৩৮২ বার

২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট সংসদে পেশের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

এর আগে বেলা সাড়ে ১২টায় সংসদ ভবনের দ্বিতীয় তলায় কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক

শুরু হয়।

মন্ত্রিসভায় অনুমোদনের পর বাজেট প্রস্তাবে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি সংসদ ভবনের সপ্তম তলায় নিজের চেম্বারে অবস্থান করছেন।

প্রথা অনুযায়ী মধ্যাহ্নভোজের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সঙ্গে নিয়ে সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে বাজেট অনুমোদন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক মন্ত্রিপরিষদ সদস্য। বিশেষ করে বাজেটের দিনেই সংসদে বাজেট উত্থাপনের অনুমোদন দেয়ার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।

বিকেল সাড়ে ৩টায় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মু‌হিত অনুমোদিত এ বাজেট পেশ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট অনুমোদন

আপডেট টাইম : ১০:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬