ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হঠাৎ করেই প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন দুই এমপি, কারণ কি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬
  • ৩৮৫ বার

২০১৬-১৭ অর্থবছরের ১০ম সংসদের একাদশ অধিবেশনে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে অধিবেশনের শুরু থেকেই উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেল ৫টার দিকে মাগরিবের নামাজের জন্য ২৫ মিনিট অধিবেশন বিরতি ঘোষণা করেন স্পিকার। সাংসদদের অনেকেই নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

এমন সময় প্রধানমন্ত্রী নিজ আসন থেকে উঠে দাঁড়াতেই তার পাশে এসে দাঁড়ান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এসময় দুজনের মধ্যে কিছু কথাবার্তা

হচ্ছিল। খানিক পর আরেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর এসে যোগ দেন।

কথা বলতে বলতে প্রধানমন্ত্রী দু-এক কদম করে সামনের দিকে এগোচ্ছিলেন। তখনই হঠাৎ করে কোথা থেকে দুই সাংসদ এসে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে অল্প কিছু সময় কথা বলেন। এরপর তাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় ২০ থেকে ২৫ সাংসদ এসে সেখানে হাজির হোন।

কিন্তু কেন হঠাৎ দুই সংসদ সদস্য প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কি না- এ ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। ওই দুই সাংসদের পরিচয়ও জানা যায়নি।

এরপর শুরু হয় কথাবার্তা ও কুশল বিনিময়। প্রধানমন্ত্রী বেশ হাসিখুশিভাবেই সবার সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তিনি নামাজের উদ্দেশ্যে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

২ জুন বৃহস্পতিবার সংসদে বাজেট অধিবেশন চলাকালে এমন দৃশ্যের অবতারণা হয়। বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বভাবসুলভ ভঙ্গিতে বাজেট বক্তৃতা শুরু করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

হঠাৎ করেই প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন দুই এমপি, কারণ কি

আপডেট টাইম : ১০:৪৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬