ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নেত্রকোনা সীমান্তে বন্যহাতির আক্রমণে  নিহত ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
  • ২৬২ বার
বিজয় দাস,প্রর্তিনিধি, নেত্রকোনাঃ নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় মাঠের ফসল রক্ষায় বন্যহাতি তাড়াতে গিয়ে নুরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সন্নাসী পাড়া গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে। তিনি একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার অফিসার ইন-চার্জ আব্দুল আহাদ জানান, হঠাৎ করে ভারতের বেদগড়া থেকে বাংলাদেশের নেত্রকোনা সীমান্তে কৃষকদের ফসলের খেতে একদল বন্যহাতি চলে আসে। এতে এলাকাবাসীর মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়।

গ্রামবাসীর আট নয় জনের একটি দল বন্যহাতি তাড়াতে মাঠে যায়। এসময় বন্যহাতি গ্রামবাসীদের তাড়া করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও নুরুলকে শুঁড়ে আটকে আছাড় মারে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা নুরুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নেত্রকোনা সীমান্তে বন্যহাতির আক্রমণে  নিহত ১

আপডেট টাইম : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২