ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আজ থেকে রাজধানী মিরপুর রুটে ৩০ বাসে ই-টিকেটিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, রোববার (১৩ নভেম্বর) থেকে রাজধানীর মিরপুর রুটে ৩০ কোম্পানির বাস ই-টিকেটিংয়ের অধীনে চলবে।

এছাড়া ঢাকার সব গাড়ি আগামী ৩১ জানুয়ারির মধ্যে ই-টিকেটিংয়ের আওতায় আসবে বলেও জানান তিনি।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গণপরিবহনে ই-টিকেটিং পদ্ধতি চালুর বিষয়ে এনায়েত উল্লাহ বলেন, ‘১৩ নভেম্বর থেকে মিরপুর অঞ্চলের ৩০টি কোম্পানি ই-টিকেটিংয়ের আওতায় আসবে এবং ৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব গাড়িতে ই-টিকেটিং চালু করা হবে। ’

এসময় তিনি জানান, ঢাকার ও চট্টগ্রামের শহরতলীসহ মোট ৯৭টি কোম্পানির গাড়ি ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকেটিংয়ের আওতায় আসবে।

ই-টিকেটিংয়ের আওতায় সবাইকেই আসতে হবে মন্তব্য করে ঢাকা পরিবহন মালিকদের এ নেতা বলেন, ই-টিকেটিংয়ে অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে।

পরিবহন শ্রমিকরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবে। যত্রতত্র গাড়ি থামানো এবং প্রতিযোগিতা বন্ধে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর, দপ্তর সম্পাদক সামদানী খন্দকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আজ থেকে রাজধানী মিরপুর রুটে ৩০ বাসে ই-টিকেটিং

আপডেট টাইম : ০১:৫৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২