ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কাতার বিশ্বকাপে অভ্যর্থনায় শোভা পাচ্ছে হজরত মুহাম্মদ (সা.)-এর বাণী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপ ফুটবল আসন্ন। বিশ্বকাপ নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। ইতোমধ্যে দল গুছিয়ে পরিকল্পনাগুলো নিয়ে কাজ করে যাচ্ছে অংশগ্রহণকারী ৩২ দেশ।

আগামী ২০ নভেম্বর থেকে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ভাসবে বিশ্বকাপের আমেজে। ফিফা বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো মুসলিম রাষ্ট্রে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত কাতার। তাই বিশ্বকাপের সাজ ও আলোকসজ্জাতেও রাখা হয়েছে মুসলিম সংস্কৃতি ও বিশ্বাসের ছোঁয়া।

কাতারের রাজধানী দোহাসহ বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে হজরত মুহাম্মদ (সা.)-এর বাণী (হাদিস) সংবলিত ব্যানার ও ফেস্টুন। ইসলামিক ক্যালিওগ্রাফি ও ম্যুরাল শোভা পাচ্ছে স্টেডিয়ামগুলোর আশপাশে।

সবচেয়ে বেশি নজর কাড়ছে বিভিন্ন স্থানে দেয়ালজুড়ে সাঁটানো বর্ণিল ম্যুরাল, ব্যানার ও ফেস্টুন। যেখানে আরবি ও ইংরেজি ভাষায় রাসুল (সা.)-এর প্রজ্ঞাপূর্ণ অনেক হাদিস লেখা হয়েছে।
হাদিসগুলোর মধ্যে অন্যতম- ‘তোমরা সহজ করো, কঠিন করো না। মানুষের মধ্যে শান্তি স্থাপন করো, তাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করো না।’

দ্বিমুখী মানুষের পরিণতি নিয়ে নবীজীর একটি হাদিস লেখা হয়েছে। যার বাংলা হলো- ‘তুমি কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে খারাপ ব্যক্তি হিসেবে দ্বিমুখী মানুষকে পাবে। সে এক দলের কাছে এক রূপ নিয়ে আসে এবং অন্যদের কাছে অন্য রূপ নিয়ে আসে।’

সালাম দেওয়ার শিষ্টাচার নিয়েও একটি হাদিস জ্বলজ্বল করছে। যার অর্থ- ‘ছোট বড়কে, পথিক বসে থাকা ব্যক্তিকে এবং কমসংখ্যক ব্যক্তি বেশিসংখ্যক ব্যক্তিদের সালাম দেবে।’

দান ও সুন্দর কথার গুরুত্ব নিয়ে বর্ণিত একটি হাদিস শোভা পাচ্ছে ব্যানারে। সেখানে লেখা হয়েছে- ‘তোমরা খেজুরের টুকরো দান করে হলেও আগুন থেকে নিজেকে রক্ষা করো। যদি তা না পারো তাহলে সুন্দর কথা বলে নিজেকে রক্ষা করো।’

গাছ রোপণের গুরুত্ব দিতে মহানবীর সেই বিখ্যাত হাদিসও লেখা হয়েছে একটি ফেস্টুনে- ‘যদি কোনো মুসলিম গাছ রোপণ করে, অতঃপর কোনো মানুষ বা প্রাণী তা থেকে আহার করে, তা সেই ব্যক্তির জন্য দানস্বরূপ।’

এসব ছাড়াও আতিথেয়তা ও সামাজিক শিষ্টাচার নিয়ে নবী করিম (সা.)-এর বেশ কয়েকটি প্রসিদ্ধ হাদিস বর্ণিত হয়েছে ব্যানার, ফেস্টুন ও ম্যুরালে।

রাস্তায় প্রদর্শিত কিছু হাদিসের মধ্যে রয়েছে- ‘প্রত্যেকটি ভালো কাজই দানস্বরূপ’, ‘যে অন্যের প্রতি দয়াশীল নয়, তার প্রতি দয়া করা হবে না।’

বিশ্বকাপে বিশ্বনবীর হাদিসকে তুলে ধরার বিষয়ে আরব নিউজের খবরে বলা হয়েছে- বিশ্বকাপ উপলক্ষ্যে আগত দর্শকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরে অভিনব কায়দায় অভ্যর্থনা জানাতে এমন উদ্যোগ নিয়েছে কাতার।

তথ্যসূত্র:

সিয়াসাত, আরব নিউজ, দ্য ইসলামিক ইনফরমেশন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কাতার বিশ্বকাপে অভ্যর্থনায় শোভা পাচ্ছে হজরত মুহাম্মদ (সা.)-এর বাণী

আপডেট টাইম : ০১:৩৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২