ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বুয়েট শিক্ষার্থী হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বুয়েটের শিক্ষার্থী ফারদিন উদ্দিন পরশের মরদেহ কীভাবে শীতলক্ষ্যায় গেলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘বুয়েটের যে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে, তার সব শেষ লোকেশন আমরা গাজীপুর পেয়েছিলাম। গাজীপুর থেকে পরবর্তী সময়ে কীভাবে এই নদীতে আসলো, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুরোপুরি তদন্ত না করে এ বিষয়ে আগে তথ্য দেবো, পরে এ বিষয়টি ভুল হবে, সে রকম কোনও কিছু আমরা করতে চাই না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা মনে করি, এই ঘটনার পেছনে যারাই জড়িত, তাদেরকে আমরা খুঁজে বের করবো। খুঁজে বের করে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’ এটি একটি হত্যাকাণ্ড সে বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্ত শেষ করে রিপোর্ট পেলে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বুয়েট শিক্ষার্থী হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলবেন

আপডেট টাইম : ০৬:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২