ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

জনগণের জন্য সরকার যে কাজগুলো করছে সাংবাদিকেরা তা তুলে ধরছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণের জন্য সরকার যে কাজগুলো করছে সাংবাদিকেরা তা যথাযথভাবে তুলে ধরছে। বাংলাদেশের সাংবাদিকতায় পরিবর্তন আসছে। দিনে দিনে সাংবাদিকতার উন্নতি হচ্ছে। এবিষয়ে সরকার সব সহযোগিতা অব্যাহত রাখবে।

মঙ্গলবার বিসিএস প্রশাসন একাডেমিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহায়তায় সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। ‘রোল অব মিডিয়া ইন গুড গর্ভানেন্স’ শীর্ষক দিনব্যাপি কর্মশালায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন। কর্মশালায় প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন। বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক ও একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, প্রথম বিষয় হচ্ছে মানুষ হিসেবে ভালো হওয়া। একজন ভালো মানুষ শিক্ষক হিসেবে সাংবাদিক হিসেবেও ভালো হবেন। সুশৃঙ্খল স্বাধীনতাই পারে সবার অধিকার নিশ্চিত করতে। অনেক মিডিয়া এসেছে, এতে কাজের পরিবেশ তৈরি হচ্ছে, প্রতিযোগিতা বাড়ছে।

যারা মিডিয়া করছেন, তারাও গণতন্ত্রকে সুসংহত করতে কাজ করে যাচ্ছেন। আমাদের কাজের পরিধি বাড়ছে, নতুন নতুন টেকনোলজি আসছে, আমরাও সক্ষমতা বৃদ্ধি করছি। আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে সকলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে চাই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স  আরেফিন সিদ্দিক বলেন, সরকারের সমালোচনা করুন, তবে সেটির তথ্য সঠিক হতে হবে। সাংবাদিক কাউকে জেল দিতে পারে না, তার লক্ষ্য হচ্ছে অপরাধীকে লজ্জিত করা।

অপরাধী যেনো মনে করে অপরাধ করলে লজ্জায় পড়তে হবে। সে কারণে অপরাধ থেকে দূরে থাকবে। সাংবাদিকতার প্রাণ হচ্ছে সম্পাদনা। অনেক প্রতিষ্ঠান রয়েছে ওয়ান ম্যান শো, কোথায় সেখানে সম্পাদনা। অনেকে সাংবাদিকতায় এলেও নানা কারণে ছেড়ে চলে যাচ্ছেন। মেধাবীদের ধরে রাখার জন্য যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার।প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

জনগণের জন্য সরকার যে কাজগুলো করছে সাংবাদিকেরা তা তুলে ধরছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২