ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর পরিবারের প্রটোকল অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর পরিবারের প্রটোকল অফিসারের পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন হরিদাস চন্দ্র ওরফে তাওহীদ ও তার এক সহযোগী।

সোমবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর বনানী থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‍্যাবের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, হরিদাস চন্দ্র ও তার একজন সহকারী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের প্রটোকল অফিসারের পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণা করে আসছিল। এভাবে প্রতারণা করে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এনএসআই ও র‍্যাবের যৌথ অভিযানে রাজধানীর বনানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মান্ডার খন্দকার আল মঈন জানান, মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রধানমন্ত্রীর পরিবারের প্রটোকল অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট টাইম : ১২:২২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২