ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

তথ্যসচিব পদে আবারও পরিবর্তন, রদবদল কয়েক জায়গাতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সাবেক তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর ২৭ অক্টোবর শিল্পসচিব জাকিয়া সুলতানাকে এই পদে নিয়োগ দিয়েছিল সরকার। অবশ্য তিনি এই পদে যোগ দেননি। এখন এই সিদ্ধান্ত পরিবর্তন করে তথ্য ও সম্প্রচারসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে শিল্পসচিব হিসেবে বদলির আদেশ হওয়া মো. হুমায়ুন কবীর খন্দকারকে। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ছিলেন।

আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিমকে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ পাওয়া স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। আর মেজবাহ উদ্দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজমের স্থলাভিষিক্ত হচ্ছেন। আলী আজমের কাল বুধবার থেকে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করে তাঁকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। যদিও প্রথমে তাঁকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব করার সিদ্ধান্ত হয়েছিল। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দিয়ে একই বিভাগে রাখা হয়েছে। তাঁকে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে বদলির সিদ্ধান্ত হলেও সেটি এখন বাতিল করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

তথ্যসচিব পদে আবারও পরিবর্তন, রদবদল কয়েক জায়গাতে

আপডেট টাইম : ০৬:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২