ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

যে সব কারণে ৩ দিন বাইক চলাচল বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের সাতটি উপজেলা ও চারটি পৌরসভাসহ স্থানীয় সরকারের শতাধিক স্থানে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর (বুধবার)। নির্বাচনকে কেন্দ্র করে তিনদিন (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩১ অক্টোবর) রাত ১২টা থেকে ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ভোটের এলাকায় মোটরসাইকেল চলাচলে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জেলা প্রশাসকদের মাধ্যমে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। শুধু মোটরসাইকেল নয়, ভোটের দিন অন্যান্য মোটরযান চলাচলও বন্ধ থাকবে। এ সময় রিটার্নিং কর্মকর্তার অনুমতিতে জরুরি কাজের জন্য যান চলাচল করতে পারবে।

সাংবাদিক, পর্যবেক্ষক, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

চারটি পৌরসভায় ভোট হবে ২ নভেম্বর, এগুলো হলো-জামালপুরের হাজরাবাড়ী উপজেলার হাজরাবাড়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি, সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ পৌরসভা ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর।

একই দিন তিনটি উপজেলার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলী, সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর। এছাড়াও কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী, নেত্রকোনা সদর উপজেলা এবং চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে কুষ্টিয়ার খোকসা উপজেলায়।

আগামী ২ নভেম্বর ১৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে। ইউপিগুলো হলো- কুষ্টিয়া সদরের জিয়ারথী ও কাঞ্চনপুর, মিরপুরের চিথলিয়া ও ধুবইল, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা, জামালপুর উপজেলার মেলান্দহের আদ্রা ও ফুলকোচা, মাহমুদপুর ও সুতারপাড়া, ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, পূর্ব জাফলং ও মধ্য জাফলং, গোয়াইনঘাট, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা।

এছাড়াও ওই দিন বগুড়ার শাজাহানপুরের আশেকপুর, লালমনিরহাট সদরের বড়বাড়ি, বাগেরহাট সদরের রাখালগাছি, যশোর সদরের আরবপুর, মোল্লারহাটের উদয়পুর, পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর, টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা, মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ী, নেত্রকোনার মদনের নায়েকপুর, মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউপির চেয়ারম্যান পদে এবং কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইলে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এই দিন ৩৬টি জেলার ৫২টি উপজেলার ৫৮টি ইউনিয়নের ৬০টি সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

যে সব কারণে ৩ দিন বাইক চলাচল বন্ধ

আপডেট টাইম : ১১:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২