ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাজ্যের ইতিহাসে কম বয়সী প্রধানমন্ত্রী ঋষি সুনাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ৪২ বছর বয়সী ঋসি সুনাক। তিনি এখন লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হবেন। যুক্তরাজ্যের রাজনীতির গত ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হবেন ঋষি।

গত সপ্তাহে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্র্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন লিজ ট্রাস। এরপর শুরু হয় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া।

কনজারভেটিভ পার্টির নীতি-নির্ধারণী ১৯২২ কমিটির পক্ষ থেকে জানানো হয় কেউ যদি পার্টির প্রধান ও প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করতে চায় তাহলে তাকে কমপক্ষে ১০০ টোরি এমপির সমর্থন পেতে হবে। এমন ঘোষণার পর ঋসি সুনাক, পেনি মর্ডান্ট ও বরিস জনসনের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। সোমবার স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে ১০০ জন টোরি এমপির সমর্থন পেতে হতো তাদের।

তবে রোববার স্থানীয় সময় রাতে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন বরিস জনসন। এরপর শুধু ঋষি সুনাক ও পেনি মর্ডান্ট এ লড়াইয়ে অবশিষ্ট থাকেন। কিন্তু সোমবার পেনি মর্ডান্টও নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এতে করে একমাত্র প্রতিদ্বন্দ্বি হিসেবে কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি সুনাক।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িথ্ব নেবেন ঋষি।

এদিকে ঋষি প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা মিলল।

সুনাক ১৯৮০ সালে সাউদাম্পটনে ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্ম নেন। তারা পূর্ব আফ্রিকা থেকে যুক্তরাজ্যে এসেছিলেন। তারা বাবা ছিলেন ডাক্তার। আর মা একটি ফার্মেসি চালাতেন।

ঋষি সুনাক উইনচেস্টার কলেজের প্রাইভেট বোর্ডিং স্কুল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন।

ঋষি সুনাক বিয়ে করেছেন ভারতীয় বিলিয়নিয়ারের মেয়ে আকশাতা মুর্তিকে। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। আকশাতার সঙ্গে যুক্তরাষ্ট্রে পরিচয় হয় সুনাকের।

ঋষি সুনাক কত সম্পদের মালিক সেটি তিনি কখনো প্রকাশ করেননি। তবে রাজনীতিতে প্রবেশের আগে অর্থনীতিতে ক্যারিয়ার গড়া ঋষি মাত্র ২০ বছর বয়সেই মিলিয়নিয়ার হয়ে যান।

ঋষি সুনাক মদ্যপান করেন না এবং মদ থেকে দূরে থাকেন। তিনি হিন্দু ধর্মের অনুসারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাজ্যের ইতিহাসে কম বয়সী প্রধানমন্ত্রী ঋষি সুনাক

আপডেট টাইম : ০৮:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২