ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

দ্রুতই সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে শিগগির সংবর্ধনা দেবেন।

সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাফ নারী ফুটবলে বাংলাদেশ অপরাজিত চাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর তিনি বলেছেন, আমাদের মেয়েরা অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। আমি তাদের শিগগির সংবর্ধনা দেবো।’ এ সময় অন্য মন্ত্রীরাও মেয়েদের খেলার প্রশংসা করেছেন।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়শিপে দাপটের সঙ্গে খেলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। ১৯ সেপ্টেম্বর ফাইনালে নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলেন বাংলাদেশের নারীরা। তারা শুধু শিরোপাই জেতেননি, টুর্নামেন্টেও ছিলেন অপরাজিত।

নারী ফুটবলে আজকের এ সাফল্যের মূল কৃতিত্বের অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রতিবছর কিশোরীদের জন্য বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ নারী ফুটবলের অবিস্মরণীয় এ বিজয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

দ্রুতই সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২