ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তানের রাজধানীতে বহুতল শপিংমলে আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বহুতল শপিংমলে আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছে ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)।

তবে আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। খবর দ্য ডনের।

‘সেন্টোরাস মল’ নামের ওই বহুতল ভবনের ফুডকোর্টে রোববার আগুনের সূত্রপাত হয়।

ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আগুন লাগার সময় মলে থাকা মানুষদের পেছনের দরজা দিয়ে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ভবন থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়ছে। অন্য একটি ভিডিও ফুটেজে ভবনের স্কেলেটর দিয়ে লোকজনকে নিচে নামার চেষ্টা করতে দেখা যাচ্ছে।

পুলিশ ভবনটি ঘিরে রেখেছে এবং উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) মো. ওসমান ইউনুস জানান, দমকল বাহিনী ছাড়াও পাকিস্তান নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যসহ এক হাজার ১২২ কর্মী আগুন নেভানোর কাজে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তানের রাজধানীতে বহুতল শপিংমলে আগুন

আপডেট টাইম : ১০:২৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২