ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভেড়া বিক্রি হলো দুই কোটি টাকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • ১৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ তার পছন্দের জিনিস সংগ্রহ করতে কত অর্থই না ব‌্যয় করেন। কেউ অতিরিক্ত টাকা দিয়ে জামা-কাপড়, জুতা, আসবাবপত্র বা বাড়ি ক্রয় করেন। কেউবা পছন্দের চিত্রকর্মের জন‌্য ব‌্যয় করেন লাখ লাখ টাকা। তবে এই তালিকায় পাঠক হয়তো যা আশা করতে পারেন না তা হলো ভেড়া। অস্ট্রেলিয়া ২ কোটি টাকা ব‌্যয় করে একটা ভেড়া কেনা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বিক্রি হয়েছে এই ভেড়া। ভেড়াটি কিনেছে এলিট অস্ট্রেলিয়ান হোয়াইট সিন্ডিকেট এর চার সদস‌্য।

অস্ট্রেলিয়ায় ভেড়ার মাংস ও চামড়ার চাহিদা বেশি। বিশেষ করে মাংসের জন্য সাদা ভেড়ার চাহিদা দিন দিন বাড়ছে। আর সেই সঙ্গে দাম বাড়তে শুরু করেছে এই ধরনের ভেড়ার।

ভেড়া বিক্রেতা গ্রাহাম গিলমোর বলেন, আমার ভেড়াটির দাম কোটি টাকা ছাড়াবে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এটি একটি বিশেষ প্রজাতির ভেড়া। এদের গায়ে খুব বেশি লোম হয় না। শুধু মাংসের জন্যই এই ভেড়া প্রতিপালন করা হয়। খুব দ্রুত বড় হয় এই ভেড়া। অস্ট্রেলিয়ায় যেহেতু ভেড়ার মাংসের চাহিদা বিপুল, তাই হালকা পশমের এই ভেড়ারও চাহিদা বাড়তে শুরু করেছে।

গত বছরে স্কটল্যান্ডে একটি ভেড়া বিক্রি হয়েছিল সাড়ে তিন কোটি টাকায়। সেটি টেক্সেল প্রজাতির ভেড়া ছিল। ভেড়াটির নাম ছিল ‘ডাবল ডায়মন্ড’। ২০২১ সালের সবচেয়ে দামি ভেড়ার খেতাব জিতেছিল এটি। এ বছর এখন পর্যন্ত গ্রাহাম গিলমোর ভেড়াটি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। তথ‌্যসূত্র: ইন্ডিয়া টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভেড়া বিক্রি হলো দুই কোটি টাকায়

আপডেট টাইম : ১২:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২