ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ : ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬
  • ৪৮৩ বার

আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইত্তেফাক মোড়ের কাছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

বর্তমানে দেশে লুটপাটের অর্থনীতি চলছে দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকারের একটি চিহ্নিত গোষ্ঠীর কারণে রোজার আগেই দ্রব্যমূল্য বাড়ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন চলছে, সে আন্দোলনের মাধ্যমে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্পটে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিরতণ করছে বিএনপি।

এরই অংশ হিসেবে আজও রাজধানীর ৮টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দ্বিতীয় দিনে মঙ্গলবার মাদারটেকের আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়, মতিঝিলের অভিসার সিনেমা হল, গেন্ডারিয়া কাঠের পুল, দয়াগঞ্জ মোড় (যাত্রাবাড়ি), ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আলম মার্কেট জুরাইন এবং শ্যামপুর ঈদগাহ মাঠে (লাল মসজিদ) খাবার বিতরণ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ : ফখরুল

আপডেট টাইম : ১০:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬