ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • ১৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আরও দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দুই সপ্তাহেরও কম সময়ে এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

বৃহস্পতিবার এ পরীক্ষা চালানো হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এ হামলাকে প্রতিশোধমূলক ব্যবস্থা বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিপরীতে এ ব্যবস্থা বলে দাবি করেছে পিয়ংইয়ং।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের দিকে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে।

এর আগে মঙ্গলবার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর পর পরই যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে এ ঘটনার নিন্দা জানায়।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধাচরণ করায় চীন ও রাশিয়াকে দোষারূপ করেছে যুক্তরাষ্ট্র।

নিরাপত্তা পরিষদের বৈঠকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে মস্কো ও বেইজিং। শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে এ বিষয়ের সমাধানের পক্ষে মত দেয় চীন-রাশিয়া।

উত্তর কোরিয়ার মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় বুধবার যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্র এও বলেছে— ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক মহড়া সমান নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আপডেট টাইম : ১০:৪৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২