ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাশিয়াকে ড্রোন দেওয়ার দাবি আবারও প্রত্যাখ্যান করল ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ইরান কমব্যাট ড্রোন সরবরাহ করেছে বলে যে দাবি করা হচ্ছে, তাকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো গত কয়েক দিন ধরে এ দাবি করে আসছে। খবর ইরনার।

কানয়ানি বলেন, রাশিয়াকে ড্রোন সরবরাহের খবর ভিত্তিহীন মনে করছে তেহরান। চলমান সংঘাতের শুরু থেকে ইরান নিজের নিরপেক্ষ অবস্থান ঘোষণা ও যুদ্ধের বিরোধিতা করে আসছে।

ইরানের এই মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান গত কয়েক মাসে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিকবার আলাপ করার সময় শান্তিপূর্ণ এবং রাজনৈতিক উপায়ে চলমান সংকটের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।

এ ক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করারও প্রস্তাবও দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনের সেনাবাহিনী গত সোমবার বলেছে, ইউক্রেন যুদ্ধে ইরানের শাহেদ-১৩৬ মডেলের ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ইরান এর আগেও একাধিকবার রাশিয়াকে ড্রোন সরবরাহের দাবি প্রত্যাখ্যান করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাশিয়াকে ড্রোন দেওয়ার দাবি আবারও প্রত্যাখ্যান করল ইরান

আপডেট টাইম : ১০:২৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২