ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনের অধিকৃত ৪ অঞ্চল অন্তর্ভুক্তির বিল পার্লামেন্টে তুললেন পুতিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকরণবিষয়ক চুক্তিকে বিল আকারে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় অনুমোদনের জন্য পাঠিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিম্নকক্ষে চুক্তিটি অনুমোদিত হলে ইউক্রেনের ওই চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শেষ হবে। খবর তাস ও আনাদোলুর।

পুতিন রোববার চুক্তিটি দুমায় উত্থাপন করেন। সোমবার এটি দুমায় পর্যালোচনা করা হবে এবং মঙ্গলবার উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে পর্যালোচনার জন্য পাঠানো হবে।

গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে একীভূত করার ডিক্রিতে সই করেন।

এর আগে এসব অঞ্চলে গণভোট হয় যাতে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে সেসব এলাকার জনগণ ভোট দিয়েছেন। তবে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো এই গণভোটকে ভুয়া বলে আখ্যায়িত করেছে। পশ্চিমা দেশগুলো বলছে রাশিয়া জোরপূর্বক এসব অঞ্চলকে দখল করেছে।

গতকাল মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের ৯ সদস্য দেশ বলেছে তারা এই গণভোটকে স্বীকৃতি দেয়নি এবং কখনো দেবেও না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনের অধিকৃত ৪ অঞ্চল অন্তর্ভুক্তির বিল পার্লামেন্টে তুললেন পুতিন

আপডেট টাইম : ০৪:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২