ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পুতিনকে এবার থামতে বললেন পোপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • ১৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে ‘সহিংসতা আর মৃত্যু’ বন্ধে এই প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি আকুতি জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

একই সঙ্গে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার নিন্দাও জানান তিনি। খবর এনপিআর ডটঅর্গের।

পোপ বলেছেন, এই পদক্ষেপ পারমাণবিক সংঘাতের ঝুঁকি সৃষ্টি করেছে। পুতিনকে তার নিজ দেশের জনগণের কথা চিন্তা করারও আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
ইউক্রেনের সেন্ট পিটারস স্কয়ারে রোববার দেওয়া এক ভাষণে পোপ এ আহ্বান জানান।

পোপ ফ্রান্সিস প্রায়ই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং এর ফলে মানুষের মৃত্যুর সমালোচনা করে এসেছেন। কিন্তু এবারই তিনি প্রথম সরাসরি ব্যক্তিগতভাবে পুতিনের কাছে যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানালেন।

তিনি বলেন, আমার আবেদন সর্বোপরি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের কাছে। আমি তাকে এ সহিংসতা আর মৃত্যুর মিছিল বন্ধের মিনতি জানাচ্ছি, এমনকি নিজের দেশের জনগণের জন্য ভালোবাসার খাতিরে হলেও।

পোপ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও লড়াই বন্ধের প্রস্তাব বিবেচনা করে দেখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পুতিনকে এবার থামতে বললেন পোপ

আপডেট টাইম : ১০:১৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২