ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইমরান খানকে গ্রেফতার করা হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • ১৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে না৷

এদিকে শনিবার ইসলামাবাদের সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।দেশটির ইংরেজি দৈনিক ডন জানায়, গত ২০ আগস্ট ইসলামাবাদের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে পরোয়ানার বিষয়টি সামনে আসে শনিবার।

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর শোনার পর বানিগালায় অবস্থিত ইমরান খানের বাড়ির সামনে সমর্থকরা বিক্ষোভ করে।

গ্রেফতারি পরোয়ানা জারির পর একটি বিবৃতি দেয় ইসলামাবাদ পুলিশ। ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাখ্যায় ইসলামাবাদ পুলিশ জানায়, এটি পুরোপুরি আইনি প্রক্রিয়া।

ইসলামাবাদ পুলিশের জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই বিষয়ে আদালতের সর্বশেষ শুনানিতেও উপস্থিত ছিলেন না এবং তার উপস্থিতি নিশ্চিত করার জন্য সেই সময়ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

ইমরান খান গত ২০ আগস্টের ভাষণে ইসলামাবাদ পুলিশ মহাপরিদর্শক এবং উপ-মহাপরিদর্শকের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন। সেই সময় তিনি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নাম উল্লেখ করে বলেন, আমরা আপনাদের ছাড় দেব না।

এর আগে, গত ১০ এপ্রিল পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গ্রেপ্তার হন ইমরান খানের ঘনিষ্ট সহকারী ও পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহবাজ গিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইমরান খানকে গ্রেফতার করা হবে না

আপডেট টাইম : ১০:১৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২