ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আগামী বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬
  • ৫০৪ বার

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী বুধবার বিকাল ৫ টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মে সংসদের অধিবেশন আহবান করেছেন। এটি হবে দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন।

এ অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২ জুন বৃহস্পতিবার বাজেট পেশ করবেন। ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। এ অধিবেশন দীর্ঘ হবে। এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। তবে আগামী ১ জুন সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।

সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়, এ অধিবেশনে নতুন ও পুরাতন মিলিয়ে মোট ২০টি বিল পাসের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পুরাতন বিল রয়েছে ১৮টি। আর নতুন বিল ২টি। দু’টি নতুন বিল হচ্ছে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল ২০১৬ ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিল ২০১৬। সংসদ আইন শাখা জানায়, অধিবেশন চলাকালে আরো নতুন বিল জমা হতে পারে।

দশম জাতীয় সংসদের দশম অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৫ মে শেষ হয়। মোট ৯ কার্যদিবসের ওই অধিবেশনে মোট ১৪টি সরকারি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৩৫টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১২টি গৃহীত নোটিশের মধ্যে ১টি আলোচিত হয়। এছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৬১টি ছিল।

এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১২৫টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ৪৪টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ১ হাজার ৮৫২টি প্রশ্নের মধ্যে ১ হাজার ২৯২টি প্রশ্নের জবাব দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আগামী বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু

আপডেট টাইম : ১০:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬