ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শিক্ষার্থীরা যেভাবে তৈরি করলো সবুজ রসগোল্লা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া জাগিয়েছে সবুজরঙা ঝাল কাঁচা মরিচের রসগোল্লা। অনেককেই স্বাদ পেতে চাইছেন এই বিশেষ ঝাল মিষ্টির।

এবার কাঁচা মরিচ দিয়ে সবুজ রসগোল্লা তৈরি করলো গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন পরীক্ষাগারে এই ঝাল মিষ্টি তৈরি করে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা।

অনেকে শখের বসে, হলুদের অনুষ্ঠানে, পারিবারিক অনুষ্ঠানে এই রসগোল্লা রাখার চেষ্টা করেন। প্রিয় মানুষের মন ভালো হয়ে যায় এই মিষ্টি দেখলে।

সবুজ রসগোল্লার রেসিপি

উপকরণ

২. ভিনেগার বা লেবুর রস ২ টেবিল চামচ
৩. কাঁচা মরিচ কয়েকটি
৪. কাঁচা মরিচ বাটা স্বাদমতো
৫. চিনি ১ কাপ ও
৬. সামান্য সবুজ ফুড কালার

পদ্ধতি

সিরা তৈরি করতে পরিমাণমতো চিনি ও পানি নিয়ে চুলায় ফুটাতে হবে। দু’বার ফোটানোর পর তা নামাতে হবে। প্রথমে ২ লিটার দুধ চুলায় ভালোভাবে ফুটিয়ে নিন। পরে পরিমাণমতো লেবুর রস দুধের পাত্রে যোগ করুন। এরপরই তৈরি হয়ে যাবে ছানা।

সুতি কাপড় দিয়ে ছানা থেকে পানি আলাদা করতে হবে। পরে ছানার সঙ্গে মরিচ বাটা, সামান্য খাবার রং মিশিয়ে নিন। যেন কাঁচা মরিচের রং আসে ও আকর্ষণীয় লাগে। এরপর ছানাগুলো পছন্দমতো গোল আকৃতির তৈরি করে সিরায় ডুবিয়ে রাখতে হবে।

মিষ্টিগুরো ফুলে না ওঠা পর্যন্ত চুলায় হালকা আঁচে রাখতে হবে। চুলা থেকে নামিয়ে ২০-৩০ মিনিট রাখার পর পরিবেশনের প্রস্তুত কাঁচা মরিচের রসগোল্লা।

সবুজ মিষ্টি তৈরিতে শিক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগিতা করেন ডেইরি সায়েন্স বিভাগের প্রভাষক ডা. কাজি মো. নোমান। অনুষদের ৮ম ব্যাচের একদল শিক্ষার্থী এই রসগোল্লা তৈরি করে।

বাংলাদেশে সর্বপ্রথম মরিচের মিষ্টি তৈরি করেন কুমিল্লার টমছম ব্রিজ রেলিশ বেকারি অ্যান্ড কনফেকশনারির মালিক মাসুদ খন্দকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শিক্ষার্থীরা যেভাবে তৈরি করলো সবুজ রসগোল্লা

আপডেট টাইম : ০৬:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২