ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

২ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি বাংলাদেশকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি অর্থবছরে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য এ ঋণ প্রক্রিয়াধীন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। এ সময় তিনি বলেন, সরকারের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে গৃহীত উন্নয়ন প্রকল্পে এ অর্থবছরে প্রায় ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রক্রিয়াধীন আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে এডিবির দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি সবসময় বাংলাদেশের পাশে থাকবে। গ্রামীণ ও নগর উন্নয়নে সহায়তা অব্যাহত রাখা এবং জলবায়ু সহনশীল উন্নয়ন বিনিয়োগে উৎসাহিত করবে এডিবি।

কোভিড-১৯ মহামারির ক্রান্তিকালে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে এডিমন গিন্টিং বলেন, কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ অন্যতম সেরা উদাহরণ স্থাপন করেছে।

২৬ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এডিবির ৫৫তম বার্ষিক সভায় অংশগ্রহণ করবেন জেনে অর্থমন্ত্রীকে অগ্রিম ধন্যবাদ জানান এডিমন গিন্টিং। ২০২৩ সালে বাংলাদেশ ও এডিবির ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের বিষয়েও তিনি আলোচনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

২ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি বাংলাদেশকে

আপডেট টাইম : ০৯:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২