ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ৪৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-নুসরার কয়েকটি অবস্থান লক্ষ্য করে রাশিয়ার জঙ্গিবিমান কয়েক দফা হামলা চালিয়েছে।

সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান মেজর জেনারেল ওলেগ ইয়েগোরোভ জানান, রাশিয়ার বিমান হামলা এই সন্ত্রাসীদের তিনটি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে।

ইদলিব প্রদেশের আরমানাজ এলাকার শেখ ইউসুফ নামে একটি গ্রামে এই হামলা চালানো হয়।

জেনারেল ইয়েগোরোভ জানান, রাশিয়ার বিমান হামলায় সন্ত্রাসীদের অস্ত্র এবং সামরিক সরঞ্জামের কয়েকটি গুদাম ধ্বংস হয়।

এছাড়া, ৪৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয় যার মধ্যে কমান্ডার বিলাল সাঈদ এবং আবু দুজান আল দিরি রয়েছে।

মেজর জেনারেল ইয়েগোরোভ জানান, নিহত সন্ত্রাসীরা ইদলিবের নিরাপদ অঞ্চলে হামলা চালাতো এবং সিরিয়ার সেনা ও বেসামরিক জনগণকে হত্যা করতো। পাশাপাশি এসব সন্ত্রাসী সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সংঘবদ্ধভাবে হামলা চালাতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ৪৫

আপডেট টাইম : ০৪:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২