ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নেপালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নেপালের পশ্চিমাঞ্চলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। খবর রয়টার্সের।

রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। তুমুল বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

খবরে বলা হয়, এ ভূমিধসে পাঁচটি ঘর মাটিচাপা পড়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে আহত ও মৃতদের উদ্ধার করেছেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ধন বাহাদুর কার্কি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমের ফুটেজে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীদের মরিয়া তৎপরতা চালাতে দেখা গেছে। নিখোঁজ ১০ জন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন বলে মনে করছেন কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আহতদের দ্রুততার সঙ্গে কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

রয়টার্সের ওই সংবাদে বলা হয়, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষাকালে নেপালের পার্বত্যাঞ্চলে প্রায়ই আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা যায়।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নেপালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১০

আপডেট টাইম : ০৪:৩১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২