ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পুতিনকে হত্যাচেষ্টার খবর মিথ্যা: রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গুপ্তহত্যার চেষ্টার খবর ভিত্তিহীন।’

শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এটিকে ‘মিথ্যা খবর’ বলে মন্তব্য করেন। খবর তাসের।

স্পেনভিত্তিক ইউরো উইকলি নিউজ নামের একটি সংবাদমাধ্যম বৃহস্পতিবার জানায়, রুশ প্রেসিডেন্ট পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা হয়েছে। বুধবার জেনারেল জিভিআর নামে একটি টেলিগ্রাম চ্যানেলে এ খবর ছড়িয়ে পড়ে।

তবে কবে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে, তা জানানো হয়নি। গত ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পরে পুতিন অসুস্থ এবং তার জীবন হুমকির মুখে— এমন গুজব একাধিকবার ছড়িয়েছে।

ইউরো উইকলি বলেছে, যেখান থেকে পুতিনকে হত্যাচেষ্টার খবর ছড়িয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের তথ্যানুযায়ী, পুতিন যে লিমোজিন গাড়িতে চলাফেরা করেন, সেই গাড়ির সামনের বাঁ দিকের চাকায় জোরে আঘাত করা হয়েছিল। এতে গাড়িটি থেকে ধোঁয়া উড়তে থাকে। তবে সঙ্গে সঙ্গেই গাড়ি নিরাপদ স্থানে নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পুতিনকে হত্যাচেষ্টার খবর মিথ্যা: রাশিয়া

আপডেট টাইম : ০৯:৫০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২