ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভেঙে গেল ইউক্রেনের বাঁধ, বন্যার শঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিভি রিহ শহরে একটি বাঁধে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ফলে বন্যার ঝুঁকিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অনেককে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। শহরটির প্রধান ওলেক্সান্ডার ভিকুল অবশ্য জানিয়েছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে।

ইউক্রেনের দাবি, তাদের দেওয়া পাল্টা আক্রমণের জবাব দিতেই রাশিয়া এই ব্যবস্থা নিয়েছে। এই ঘটনায় রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এই হামলায় ক্রিভি রিহ শহরের দুটি এলাকার ২২টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হচ্ছে। ইনহুলেটস নদীতে পানির স্তর বিপজ্জনকভাবে বাড়ছে।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত রাশিয়া কোনো মন্তব্য করেনি। বারবার সাধারণ মানুষদের হামলার নিশানা বানানোর বিষয়টি অস্বীকার করে আসছে মস্কো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভেঙে গেল ইউক্রেনের বাঁধ, বন্যার শঙ্কা

আপডেট টাইম : ০২:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২