ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইঞ্জিনে আগুন, অল্পের জন্য বাঁচলেন বিমানের ১৫১ আরোহী!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ওমানে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ১৫১ জন আরোহী।

বুধবার বিকেলে উড্ডয়নের ঠিক আগে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। রানওয়েতে চলার সময়ই হঠাৎ বিমানের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর এনডিটিভির।

ওমানের রাজধানী মাসকাটের বিমানবন্দর থেকে কেরালার কোচির উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি (ফ্লাইট ৯-৪৪২)।

ভারতের বিমান চলাচল নিয়ামক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ) জানায়, দুর্ঘটনার সময় বিমানে চার শিশুসহ ১৪৭ জন যাত্রী এবং ছ’জন ক্রু (বিমানচালক ও বিমানকর্মী) ছিলেন। দ্রুত সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ডিজিসিএ আরও জানায়, এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বোয়িং ৭৩৭-৮০০ বিমানটির একটি ইঞ্জিনে ত্রুটি চিহ্নিত করা গেছে।

এ ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, মাস কয়েক আগেও কেরালার কালিকট (কোঝিকোড়) থেকে এয়ার ইন্ডিয়ার দুবাইগামী বিমানে মাঝআকাশে আগুন ধরে যায়। সেসময় জরুরি ভিত্তিতে বিমানটি মাসকাট বিমানবন্দরে অবতরণ করানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইঞ্জিনে আগুন, অল্পের জন্য বাঁচলেন বিমানের ১৫১ আরোহী!

আপডেট টাইম : ০৯:৫৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২