ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • ১৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরের ইসরাইলি সেনারা গুলি করে দুই ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানান, পশ্চিমতীরের জেনিন শহরে একটি চেকপোস্টের কাছে বুধবার সকালে আহমেদ আবেদ (২৩) ও আব্দুল রহমান আবেদ (২২) নামে দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলি সেনারা পশ্চিমতীরে বর্বরতার মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং ফিলিস্তিনিদের ঘরবাড়িতে তল্লাশিসহ নানা ধরনের অত্যাচারের কারণে পশ্চিমতীরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

ইসরাইলি বাহিনী বুধবার এক বিবৃতিতে বলেছে, পশ্চিমতীরের জেনিন শহরের নিরাপত্তা চৌকির খুব কাছাকাছি দুই ফিলিস্তিনিকে ইসরাইলি সেনারা আটক করার চেষ্টা করলে ওই দুই ফিলিস্তিনি গুলি ছোঁড়ে।

তখন ইসরাইলি সেনারা ওই দুই ফিলিস্তিনি সন্দেহভাজনের ওপর পাল্টা গুলি চালায়। এতে তাদের মৃত্যু হয়েছে।  তারা দুজনেই জেনিন শহরের কাফ্র দান এলাকার বাসিন্দা।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনিরা গুলি চালিয়েছে কিন্তু তাদের কোনো সেনা হতাহত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

আপডেট টাইম : ০৩:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২