ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাল্টা আক্রমণের ধার বাড়াচ্ছে ইউক্রেন, বাইডেন দেখছেন ‘দীর্ঘপথ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রুশ বাহিনীকে হটিয়ে দিয়ে ইউক্রেন বাহিনী পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে অনেক অঞ্চল। কিয়েভ মস্কোর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের সব ভূমি পুনর্দখলে নজর দিলেও ওই লক্ষ্য অর্জনে এখনো ‘দীর্ঘপথ’ পাড়ি দিতে হবে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার সন্ধ্যার ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চলতি মাসে এখন পর্যন্ত তার সেনারা প্রায় ৮ হাজার কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছেন। যার প্রায় পুরোটাই উত্তর-পূর্বের খারকিভ অঞ্চলের বলে অনুমান বার্তা সংস্থা রয়টার্সের।

ইউক্রেন তাদের পাল্টা আক্রমণের মাধ্যমে রুশ বাহিনীকে হটিয়ে যে বিপুল পরিমাণ অংশ পুনর্দখল করেছে বলে দাবি করছে, তার সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

জেলেনস্কি যত বড় এলাকা পুনরুদ্ধারের কথা বলেছেন, তা মোটামুটি গ্রিক দ্বীপের আয়তনের সমান।

ইউক্রেন ছয় মাসের যুদ্ধের ‘বাঁক বদলের’ পর্যায়ে পৌঁছেছে কিনা, এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন— এমনটি বলা কঠিন।

তিনি বলেন, ইউক্রেন যে উল্লেখ করার মতো অগ্রগতি অর্জন করেছে তা সুস্পষ্ট। কিন্তু আমার মনে হয় তাদের দীর্ঘপথ পাড়ি দিতে হবে।

রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর ইউক্রেনকে শত শত কোটি ডলারের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া হোয়াইট হাউসের আগে জানিয়েছিল, ‘আসছে দিনগুলোতে’ তারা সম্ভবত ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র বলেছেন, রুশ বাহিনী বিশেষত ইউক্রেনের দ্বিতীয় সর্ববৃহৎ শহর খারকিভ ও এর আশপাশের অঞ্চলের প্রতিরক্ষামূলক অবস্থান ত্যাগ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাল্টা আক্রমণের ধার বাড়াচ্ছে ইউক্রেন, বাইডেন দেখছেন ‘দীর্ঘপথ’

আপডেট টাইম : ০৩:১৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২