ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তেলআবিব ও হাইফায় হামলা চালাতে সক্ষম আরাশ ড্রোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইহুদিবাদী দেশ ইসরাইলের তেলআবিব এবং হাইফা নগরীতে হামলা চালানোর জন্য আরাশ নামে অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে ইরান।

যদি ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হয়, তা হলে এ ড্রোন ব্যবহার করার ঘোষণা দিয়েছে ইরান। খবর আনাদোলুর।

ইরানের সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি বলেছেন, প্রথম দিকে যে আরাশ-ওয়ান ড্রোন বানানো হয়েছিল তার আধুনিক সংস্করণ হচ্ছে আরাশ-২ ড্রোন।

ইরানের এ সামরিক কর্মকর্তা জানান, নতুন এই ড্রোনের অনন্য কিছু বৈশিষ্ট্য এবং সক্ষমতা রয়েছে। হামলা চালানোর আগে এই ড্রোন বেশ কয়েকবার লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য যাচাই করে নিতে পারে।

জেনারেল কিউমার্স হায়দারি বলেন, এই আরাশ বিশেষভাবে ইসরাইলের হাইফা এবং তেলআবিবে হামলার জন্য তৈরি করা হয়েছে। পরবর্তী সামরিক মহড়ায় এই ড্রোনের সক্ষমতা দেখানো হবে।

উল্লেখ্য, ইসরাইলকে কোনো দেশ হিসেবে স্বীকার করে না ইরান। এমনকি ইসরাইল নামে কোনো শব্দও ব্যবহার করে না তারা। এর বদলে তারা বলেছে— তেলআবিব ও হাইফায় শহরের নাম ব্যবহার করে।

এদিকে ইরানের সঙ্গে কয়েক দিন ধরে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি পুনরায় সম্পাদন করার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। কিন্তু ইসরাইল এর বিরোধিতা করছে।

ইসরাইলের দাবি পারমাণবিক চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা ওঠে যাবে। এতে করে বিভিন্ন দেশে আটকে থাকা তাদের অর্থও ছাড় হয়ে যাবে, যা দিয়ে ইরান আরও শক্তিশালী সমরাস্ত্র তৈরি করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তেলআবিব ও হাইফায় হামলা চালাতে সক্ষম আরাশ ড্রোন

আপডেট টাইম : ০২:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২