ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

বিএনপি বন্ধুত্ব চায়,কারো দাসত্ব নয় : গয়েশ্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬
  • ৩৮৩ বার

বিএনপি বন্ধুত্ব চায়, কারো দাসত্ব নয়। আর বন্ধুত্ব মানেই এই নয় যে, নিজেদের রাষ্ট্র পরিচালনায় অন্যের নির্দেশনা মানতে হবে। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত সাংবাদিক সাদেক খান স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, বাংলাদেশের ১৬ কোটি জনগণ নয়, ভারতকে সন্তুষ্ট করেই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। কারণ তাদের আবদার পূরণ করেই এখন তারা ক্ষমতায় আছে।

১/১১ প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমান শাসকদল আওয়ামী লীগ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে কিছু দিনের মধ্যেই আমাদের জেলে যেতে হবে। তবে এমনটি ভাবার কোনো কারণ নেই যে, জেলখানায় শুধু আমরাই যাবো, অল্প কিছু দিনের মধ্যে সেখানে তাদের সঙ্গেও দেখা হবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

বিএনপি বন্ধুত্ব চায়,কারো দাসত্ব নয় : গয়েশ্বর

আপডেট টাইম : ১১:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬