ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হেলমেট ছাড়া মোটরসাইকেলে মন্ত্রী ওবায়দুল কাদের, ফেসবুকে তুমুল আলোচনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬
  • ৭০২ বার

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর ওপর কড়াকড়ি রয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী খুবই সচেতন।

কিন্তু এবার এর ব্যত্যয় ঘটলো খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ক্ষেত্রে। তিনি এবার নিজেই অসচেতনতার পরিচয় দিয়ে সমালোচনার মুখে পড়লেন। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুমুল আলোচনা চলছে।

সম্প্রতি মন্ত্রীকে তার নিজ এলাকার গ্রামের রাস্তায় মোটরসাইকেলে চেপে সদলবলে মহড়া দিতে দেখা গেছে। বিপত্তিটা তৈরি হয়েছে মোটরসাইকেলে মাথায় হেলমেট না থাকায়। শোডাউনে কারো মাথায়ই হেলমেট ছিল না। এমনকি স্বয়ং মন্ত্রীর মাথায়ও। অনেকের মন্তব্য, মন্ত্রীর মাথায় হেলমেট কই?

এ ঘটনার পর ২৩ মে সোমবার বাংলাদেশের প্রথম মোটরসাইকেল ব্লগ দাবিদার বাইক

বিডি নামের একটি গ্রুপ মন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের রাস্তায় মোটরসাইকেলে হেলমেটবিহীন একটা ছবি পোস্ট দিয়েছে। তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

ফেসবুকে বাইক বিডির প্রায় সাড়ে তিন লাখ লাইক রয়েছে। এ ছবি পোস্ট করার পর অনেককেই বিভিন্ন কমেন্টস করতে দেখা গেছে।

মন্ত্রীর ছবি পোস্ট করে বাইক বিডি লিখেছে, ‘মাননীয় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, কিছুদিন আগে সংবাদমাধ্যমে জানতে পারলাম আপনি মহাসড়কে বাইক থামিয়ে বাইকারদের হেলমেট না থাকার দরুণ তাদের হেলমেট পরার জন্য নির্দেশ দিয়েছেন। এ খবর শুনে আমাদের খুব ভালো লাগলো, কারণ আমরা বাইক বিডি থেকে গত সাড়ে ৩ বছর ধরে বাইকারদের মধ্যে হেলমেট ব্যবহার জনপ্রিয় করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি।’

গ্রুপটি আরো লিখেছে, ‘কিন্তু গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আপনার হেলমেটবিহীন বাইকারের সাথে বাইক যাত্রার ছবি দেখে আমরা খুব মর্মাহত…।’

আশা করি, ভবিষ্যতে বাইকারদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করবেন এবং এ ধরনের হেলমেটবিহীন বাইক যাত্রা থেকে বিরত থাকার অনুরোধ রইলো…’।

এমডি আতিকুর রহমানের মন্তব্য ঠিক এ রকম, ‘গ্রামের রাস্তায় কয়জন হেলমেট পরে চালায়।’

সালমান আহম্মেদ নামে একজন লিখেছেন, ‘এক্সিডেন্ট কি শুধু শহরের জন্য।’

তামিম আল মাহির অর্ক লিখেছেন, ‘এই জন্যেই কথায় বলে- “আগে নিজের চরকায় তেল দাও, পরে অন্যেরে দিও।”

তবে নীতি-নির্ধারকদের এমন হেয়ালিপনা আমজনতার কাছে অবশ্যই কাম্য নয়। বিষয়টি একজনের জন্য প্রযোজ্য হলে অন্যজনের জন্যও প্রযোজ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

হেলমেট ছাড়া মোটরসাইকেলে মন্ত্রী ওবায়দুল কাদের, ফেসবুকে তুমুল আলোচনা

আপডেট টাইম : ১১:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬