ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

রানি এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • ১৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মৃত্যুর সংবাদের কিছুক্ষণ পরেই এক শোকবার্তায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ রাজের সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাকিংহাম প্যালেস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বাকিংহাম প্রাসাদের এ সম্পর্কিত বিবৃতিতে বলা হয়, ‘বালমোরালে রানি আজ বিকেলে শান্তিতে মারা গেছেন। আজ রাতে রাজা ও রানির সঙ্গীরা বালমোরালেই অবস্থান করবেন এবং আগামীকাল তাঁরা লন্ডনে ফিরবেন।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশের পর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা তাঁর পরিবারের সদস্যরা স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে হাজির হন। শারীরিক অসুস্থতার এই সময়ে রানির পাশে থাকাটাই তাঁদের উদ্দেশ্য ছিল।
রানি দ্বিতীয় এলিজাবেথ গত বছরের শেষ দিক থেকেই প্রায় সব জনসমাগম থেকে দূরে ছিলেন। মূলত শারীরিক সমস্যার কারণেই তিনি নিজেকে গুটিয়ে নেন। বাকিংহাম প্যালেসের ভাষ্য অনুযায়ী, রানি ‘এপিসোডিক মোবিলিটি’ সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে প্রশাসন গঠনের অনুরোধ জানানোর আনুষ্ঠানিকতার সময় রানিকে দেখা গেছে। লিজ ট্রাসের সঙ্গে তাঁর যে ছবি দেখা গেছে, তাতে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দেখা গেছে হাসতেও। এতে অনেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশা প্রকাশ করেছিলেন। কিন্তু গত মঙ্গলবারের সেই হাসিমুখের রানিই চোখ মুদলেন মাত্র দুদিনের মাথায়।

বিশ্বের সবচেয়ে বয়স্ক ও দীর্ঘ সময় কোনো দেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহণ করেছিলেন তাঁর বাবা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর। সেটা ছিল ১৯৫২ সাল। ষষ্ঠ জর্জ মারা যান ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি। আর মাত্র ২৫ বছর বয়সে ওই বছরেরই জুনে রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহণ করেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যের রাজা হিসেবে তাঁর বড় ছেলে চার্লস সিংহাসনে আরোহণ করছেন। এর মধ্য দিয়ে তিনি হতে যাচ্ছেন যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৪টি দেশের শীর্ষ নেতা। চার্লসের বর্তমান বয়স ৭৩ বছর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

রানি এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আপডেট টাইম : ১১:২২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২