ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমানের যন্ত্রাংশ বিক্রি করবে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • ১৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমান সংশ্লিষ্ট যন্ত্রাংশ বিক্রি করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।

অনেক দেনদরবারের পর গত বুধবার মার্কিন সিনেটে এ সংক্রান্ত বিলটি অনুমোদন পায় বলে জানিয়েছে পেন্টাগন। খবর রয়টার্সের।

ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান এসব সরঞ্জাম পেতে যাচ্ছে।

এফ-১৬ বিমানের সরঞ্জাম বিক্রি সম্পর্কে এক বিবৃতিতে ইউএস ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলেছে, সম্ভাব্য এই বিক্রি নিয়ে কংগ্রেসের প্রয়োজনীয় সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

পাকিস্তান সরকারের কাছে এফ-১৬ বিমানের যন্ত্রাংশ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

এসব সরঞ্জামের মূল্য হবে ৪৫ কোটি মার্কিন ডলার। ইউএস ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলেছে, আমেরিকার কাছে পাকিস্তান এসব সরঞ্জামের জন্য অনুরোধ করে। তার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

তবে এ অনুমোদনের আওতায় পাকিস্তানকে নতুন কোনো বিমান, অস্ত্র বা গোলাবারুদ দেবে না যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন বলছে, এফ-১৬ বিমানের সরঞ্জামাদি পেলে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমানের যন্ত্রাংশ বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১১:০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২